ইরাকের আইনপ্রণেতারা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে কুর্দিশ রাজনীতিবিদ আব্দুল লফিত রশিদকে নির্বাচিত করেছেন। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হওয়ার পাশাপাশি দীর্ঘ এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার সমাপ্তি ঘটল। পার্লামেন্ট সূত্র জানিয়েছে, আব্দুল লতিফ কুর্দ বারহাম সালেহ’র স্থলাভিষিক্ত হবে।